শিরোনাম

রাজশাহী, ১৪ মার্চ, ২০২৬ (বাসস) : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল শুক্রবার দিবাগত রাতে নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
আজ শনিবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এরমধ্যে ওয়ারেন্টভুক্ত ৪ জন, মাদক মামলায় ২ জন ও অন্যান্য মামলায় ১৩ জন রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।