শিরোনাম

ঢাকা, ১৪ মার্চ, ২০২৬ (বাসস) : রাজধানীতে দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো— ডালিয়া আক্তার ওরফে শারমীন সুলতানা ওরফে শুধা (৩২), মো. হৃদয় খন্দকার ওরফে এ্যারিসন হৃদয় (২৫), মো. রুবেল হোসেল (২৮), মো. রাসেল (২৮), মো. মেহেদি হাসান (২৪), মো. রাজু মিয়া (২৮), মো. রিফাত হোসেন (২২), গোলাম মোস্তফা (৪৫), আব্দুর রব (৫৫), মো. রফিক (৫৩), মো. রাজু (৩৮), মো. জহির (৩৮), ফরহাদ হোসেন (৪০), ফয়জুল হক (৩৮), মো. গাফ্ফার (২৫), মো. ইয়াসিন (১৯), মো. আনোয়ার হোসেন (৪৫), মো. জাফর (২৬), পারভেজ বেপারী (২৪), মামুন (৩৯) ও মো. ওমর ফারুক (৩০)।
গতকাল যাত্রাবাড়ী থানা পুলিশ ওই থানার বিভিন্ন এলাকায় এ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদেরকে আদালতে পাঠানো হয়েছে।
এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি।