শিরোনাম

ঢাকা, ১১ মার্চ, ২০২৬ (বাসস): পবিত্র রমজান মাস উপলক্ষে মানবিক উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশে ১ হাজার ৬২০টি অসচ্ছল পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে সংযুক্ত আরব আমিরাত। এর মধ্যে ঢাকার সাম্প্রতিক ভাসানটেক বস্তির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারকেও খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রমজানে ইফতার কর্মসূচির আওতায় সংযুক্ত আরব আমিরাতের সহায়তা সংস্থা এবং জায়েদ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
সহায়তা পাওয়া পরিবারগুলোর মধ্যে ভাসানটেক বস্তিতে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫০০টি পরিবার অন্তর্ভুক্ত রয়েছে।
এই মানবিক উদ্যোগের লক্ষ্য হলো রমজান মাসে রোজা পালনকারী পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী নিশ্চিত করে ঝুঁকিপূর্ণ ও অসহায় জনগোষ্ঠীকে সহায়তা করা।
এ সময় ঢাকায় অবস্থিত আরব আমিরাত দূতাবাসের পররাষ্ট্র সহায়তা বিভাগের পরিচালক রাশেদ মোহাম্মদ নাসের আলমাইল আলজাবি কর্মসূচির স্থান পরিদর্শন করেন এবং সহায়তা বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন।