শিরোনাম

ঢাকা, ১০ মার্চ, ২০২৬ (বাসস) : ভারতের জনপ্রিয় উড়োজাহাজ সংস্থা এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস-এর উদ্যোগে গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ও এয়ার ইন্ডিয়ার কান্ট্রি ম্যানেজার মর্গান ডি'সুজা, এয়ার ইন্ডিয়ার বাংলাদেশর জিএসএ রিদম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহাগ হোসেন ও এটিজেফবি’র সভাপতি তানজিম আনোয়ার।
অনুষ্ঠানে দেশের শীর্ষ স্থানীয় ট্রাভেল এজেন্সি ও ট্যুর অপারেটর প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ অংশ নেন। এয়ার ইন্ডিয়া বর্তমানে ১০২ টি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গন্তব্যস্থলে এয়ারবাস ও বোয়িং দ্বারা তাদের সেবা পরিচালনা করছে।