বাসস
  ১০ মার্চ ২০২৬, ১৯:৩৭
আপডেট : ১০ মার্চ ২০২৬, ২০:০৪

স্বাস্থ্য অধিদপ্তরে ভারপ্রাপ্ত মহাপরিচালক হলেন প্রভাত চন্দ্র বিশ্বাস

স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস (পি সি বিশ্বাস)। ছবি: বাসস

ঢাকা, ১০ মার্চ, ২০২৬ (বাসস) : স্বাস্থ্য অধিদপ্তরে ভারপ্রাপ্ত মহাপরিচালক (ডিজি) হিসেবে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগের চিকিৎসক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসকে (পি সি বিশ্বাস) নিয়োগ দেওয়া হয়েছে। 

আজ মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখার যুগ্ম সচিব সনজীদা শারমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের এই কর্মকর্তাকে তার নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইউরোলজিক্যাল সার্জনস (বিএইউএস) -এর সদস্য সচিব।