শিরোনাম

ঢাকা, ১০ মার্চ, ২০২৬ (বাসস) : নির্বাচন কমিশন (ইসি) ও ইউনাইটেড নেশনস ডেভলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি) আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আগামী ১৬ মার্চ এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে ।
এ লক্ষ্যে প্রধান কার্যালয়, দপ্তর, প্রকল্পের সকল কর্মকর্তাগণকে অনুষ্ঠানে উপস্থিত থাকার নির্দেশনা দিয়েছে ইসি।
আজ মঙ্গলবার নির্বাচন কমিশনের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এতথ্য জানানো হয়েছে।
আদেশ বলা হয়, আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে ইউএনডিপি, বাংলাদেশ ও বাংলাদেশ নির্বাচন কমিশনের যৌথ অংশগ্রহণে আগামী ১৬ মার্চ সকাল ১১টায় নির্বাচন ভবনের বেইজমেন্ট অডিটোরিয়ামে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।