বাসস
  ১০ মার্চ ২০২৬, ১২:৪৫

অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আসাদুর ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ফাইল ছবি

ঢাকা, ১০ মার্চ, ২০২৬ (বাসস): অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মো. আসাদুল ইসলাম ও তার স্ত্রী নাজরীন শামসের দেশত্যাগের নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

আজ (মঙ্গলবার) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।

ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের বেঞ্চ সহকারি মো. রিয়াজ হোসেন বাসস’কে বিষয়টি নিশ্চিত করেন।

আবেদনে বলা হয়েছে, মো. আসাদুল ইসলাম ও তার স্ত্রী নাজরীন শামসের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের অভিযোগটি অনুসন্ধানের জন্য টিম গঠন করা হয়েছে। 

বিশ্বস্ত সূত্রে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট আসাদুল ইসলাম ও তার স্ত্রী নাছরীন শামস দেশত্যাগ করতে পারেন মর্মে আশঙ্কা করা হচ্ছে। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এই দম্পতির বিদেশ গমন রহিত করা আবশ্যক।