বাসস
  ০৯ মার্চ ২০২৬, ১৯:৪৪
আপডেট : ০৯ মার্চ ২০২৬, ১৯:৪৬

মিরপুরে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে 

ঢাকা, ৯ মার্চ, ২০২৬ (বাসস): রাজধানীর মিরপুরে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুরে মিরপুর-২ নম্বর সেকশনে স্টেডিয়ামের বিপরীত পাশে অবস্থিত ১১তলা ভবন ‘এল এ প্লাজা’র তৃতীয় তলায় এ অগ্নিকাণ্ড ঘটে। 

ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রচেষ্টায় ৪টা ৩৫ মিনিটে আগুন নির্বাপণ করা হয়।

ফায়ার সার্ভিস জানায়, তারা দুপুর ১টা ৫২ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায়। পরে ১টা ৫৮ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ভবনে আটকে পড়া ২৪ জনকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ১৪ জন পুরুষ, ১০ জন নারী। তাদের মধ্যে একজন নারীকে সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।