শিরোনাম

ঢাকা, ৯ মার্চ, ২০২৬ (বাসস): ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরীর মা সবিতা খুরশিদ চৌধুরীর মৃত্যুতে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
প্রশাসক আজ এক শোকবার্তায় বলেন, একজন স্নেহময়ী ও মমতাময়ী মা হিসেবে তিনি তাঁর পরিবারে যে আদর্শ, মূল্যবোধ ও মানবিকতার শিক্ষা রেখে গেছেন, তা নিঃসন্দেহে তাঁর সন্তান ও স্বজনদের জীবনে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁর এই মৃত্যু পরিবার ও স্বজনদের জন্য অপূরণীয় ক্ষতি।
প্রশাসক মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।