বাসস
  ০৯ মার্চ ২০২৬, ১৬:২৪

মিরপুরে বহুতল ভবনে আগুন

সোমবার মিরপুর-২ নম্বর সেকশনে ১১ তলা ভবন ‘এল এ প্লাজা’র তৃতীয় তলায় অগ্নিকাণ্ড ঘটে। ছবি : বাসস

ঢাকা, ৯ মার্চ, ২০২৬ (বাসস) : রাজধানীর মিরপুরে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুরে মিরপুর-২ নম্বর সেকশনে স্টেডিয়ামের বিপরীত পাশে অবস্থিত ১১ তলা ভবন ‘এল এ প্লাজা’র তৃতীয় তলায় এ অগ্নিকাণ্ড ঘটে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার পথে রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস জানায়, তারা দুপুর ১টা ৫২ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায়। পরে ১টা ৫৮ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ইতোমধ্যে ভবনে আটকে পড়া ১০ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে তিনজন নারী রয়েছেন।