বাসস
  ০৯ মার্চ ২০২৬, ১৪:৩১

যান্ত্রিক ত্রুটির কারণে যশোরে প্রশিক্ষণ বিমান জরুরি অবতরণ

ঢাকা, ৯ মার্চ, ২০২৬ (বাসস) : যান্ত্রিক ত্রুটির কারণে যশোরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান রানওয়েতে জরুরি অবতরণ করেছে।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বিমানটির বৈমানিক নিরাপদে আছেন এবং বিমানের এর কোন ক্ষতি হয়নি।