শিরোনাম

ঢাকা, ৮ মার্চ ২০২৬ (বাসস) : দেশ গঠনে প্রধানমন্ত্রীর কার্যক্রম প্রচারণায় আরও সক্রিয় হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মিডিয়া সেল।
আজ রোববার গুলশানে মিডিয়া সেলের অফিসে এক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বৈঠকে সরকারের কার্যক্রম কীভাবে প্রচার করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে সেলের সদস্যরা জানান।
বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর পাভেলের সভাপতিত্বে বৈঠকে সেলের সদস্যসচিব পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, সদস্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন, সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, অধ্যাপক মোর্শেদ হাসান খান, শাম্মী আখতার, শায়রুল কবির খান, ফয়সাল মাহমুদ ফয়েজী, মাহমুদা হাবীবা উপস্থিত ছিলেন।
এছাড়া বৈঠকে বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন-প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ডেমোক্রেসি ডায়াসের চেয়ারম্যান অধ্যাপক আবদুল্লাহ-আল-মামুন।