বাসস
  ০৮ মার্চ ২০২৬, ২০:২৫

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৮১০ মামলা

ঢাকা, ৮ মার্চ, ২০২৬ (বাসস) : রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৮১০টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

গতকাল শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৬টি বাস, ৪টি কাভার্ডভ্যান, ৬টি সিএনজি ও ২৫টি মোটরসাইকেলসহ মোট ৬৭টি মামলা হয়েছে।

ট্রাফিক-লালবাগ বিভাগে ৬টি বাস, ১টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ৩টি সিএনজি ও ৩২টি মোটরসাইকেলসহ মোট ৬৩ টি মামলা হয়েছে।

ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩টি বাস, ৪টি কাভার্ডভ্যান, ৯টি সিএনজি ও ৩২টি মোটরসাইকেলসহ মোট ৫৭টি মামলা হয়েছে।

ট্রাফিক-ওয়ারী বিভাগে ১০টি বাস, ২২টি ট্রাক, ১৬ টি কাভার্ডভ্যান, ২৬টি সিএনজি ও ৪৬টি মোটরসাইকেলসহ মোট ১৪৫টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৪টি বাস, ৩টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ৫টি সিএনজি ও ২৬টি মোটরসাইকেলসহ মোট ৬৯ টি মামলা হয়েছে।

ট্রাফিক-মিরপুর বিভাগে ৩ টি বাস, ৩ টি ট্রাক, ৬ টি কাভার্ডভ্যান, ১২ টি সিএনজি ও ৫১ টি মোটরসাইকেলসহ মোট ৮৮ টি মামলা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ১৮টি বাস, ১২টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৩৫সিএনজি ও ৮০টি মোটরসাইকেলসহ মোট ২২৪ টি মামলা হয়েছে।

ট্রাফিক-গুলশান বিভাগে ৭টি বাস, ৫টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ১৫টি সিএনজি ও ২৯টি মোটরসাইকেলসহ মোট ৯৭ টি মামলা হয়েছে।

এছাড়াও অভিযানকালে মোট ৩৪৮টি গাড়ি ডাম্পিং ও ১৫৮টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।