শিরোনাম

ঢাকা, ৮ মার্চ, ২০২৬ (বাসস) : রাজধানীর শাহবাগ থানাধীন সুপ্রিম কোর্টের প্রধান ফটকের ডান পাশে বাউন্ডারির ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ছয়টি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ।
পরে ছয়টি সাউন্ড গ্রেনেড সফলভাবে নিষ্ক্রিয় করেছে ডিএমপির সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট।
আজ রোববার শাহবাগ থানাধীন সুপ্রিম কোর্টের প্রধান ফটকের ডান পাশে বাউন্ডারির ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ছয়টি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
শাহবাগ থানা পুলিশকে অবহিত করলে শাহবাগ থানার টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সেগুলো উদ্ধার করে এবং সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটকে বিষয়টি অবহিত করে। গ্রেনেডগুলো উদ্ধার করে সোহরাওয়ার্দী উদ্যানে নিরাপদে নিষ্ক্রিয় করা হয়।