বাসস
  ০৫ মার্চ ২০২৬, ১৯:৫৬

ঢাকা সেনানিবাসস্থ প্রতিরক্ষা হিসাব কার্যালয়সমূহ পরিদর্শন করলেন সিএজি

বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম সামরিক পেনশন এবং অন্যান্য সেবা কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করেছেন। ছবি: আইএসপিআর

ঢাকা, ৫ মার্চ, ২০২৬ (বাসস) : বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মো. নূরুল ইসলাম সামরিক পেনশন এবং অন্যান্য সেবা কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করেছেন।

আজ ঢাকা সেনানিবাসস্থ সিনিয়র ফাইন্যান্স কন্ট্রোলার (আর্মি), ফাইন্যান্স কন্ট্রোলার (আর্মি) লগ এরিয়া, এডিশনাল চিফ কন্ট্রোলার অব ডিফেন্স ফাইন্যান্স ও চিফ কন্ট্রোলার অব ডিফেন্স ফাইন্যান্স (পেনশন ও ফান্ড) কার্যালয়সমূহ সরেজমিনে পরিদর্শন করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা ২০১৯ যথাযথভাবে প্রতিফলন এবং আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষ্যে পেনশনারসহ সকল সেবা গ্রহীতাদের প্রাপ্য সেবা নিশ্চিত করার জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

এ সময় কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স এবং সিনিয়র ফাইন্যান্স কন্ট্রোলারসহ (আর্মি) উল্লিখিত অন্যান্য কার্যালয়সমূহের অফিস প্রধানগণ উপস্থিত ছিলেন।