বাসস
  ০৫ মার্চ ২০২৬, ১৯:৪০

রাজধানীতে বিভিন্ন অপরাধে জড়িত ৪৯ জন গ্রেফতার

ঢাকা, ৫ মার্চ, ২০২৬ (বাসস) : অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর যাত্রাবাড়ী ও হাজারীবাগ থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪৯ জনকে গ্রেফতার করেছে ডিএমপির যাত্রাবাড়ী ও হাজারীবাগ থানা পুলিশ।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, অভিযান চালিয়ে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান থেকে ২২ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- মো. আবু প্রকাশ সেমসাং (৩০), মোহন (৩৩), নিয়ামত আলী (৪০), হাসান আকন (৩৫), মো. হৃদয় (২৫), মো. রাব্বি (২৮), ফারুক (৩৮), শুভ সরকার (২৮), বৈশাখ  (২৬),  শান্ত আহম্মেদ (২৮), নাসির উদ্দিন শাহ ইমি (২৫), মো. আল আমিন (২৮), মো. হাবিব (১৯), মাহফুজুর রহমান (১৯), শিশির চন্দ্র  দাস (২০),  মো. রাজন মিয়া (৩৬), মো. জীবন ওরফে মিনহাজ ওরফে হৃদয় (২২), ফারুক (৩৪), হাসান মোল্লা (৩৫), মো. রাকিব হোসেন (২১), সুমন (২৪), ও মো. ইমরান (২৫)।

অন্যদিকে ডিএমপির হাজারীবাগ থানা সূত্রে জানা যায়, হাজারীবাগ থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পেশাদার মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত ২৭ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- জয়নাল আবেদিন (৩১), মো. রোকন মাতাব্বর (৩৫), মো. আলী (৪৫), মো. মোস্তফা শিকদার (৪০), মো. সোহেল (৩৫),  মো. রনি তালুকদার (২৮), মো. আহাদ (৪০), মো. শিপন (১৮), মো. হানিফ শেখ (২১), সাদমান বিন শহীদ (১৮), মো. বায়োজিদ (৩৫), তাহিয়াদ জামান আরিয়ান (১৯), মো. জিবন (২০), মো. রাকিব হোসেন (২৩),  মো  রাজিব মিয়া (২০),  মো. ফেরদৌস (২০), মো. মাসুদ হোসেন (২৬),  মো. রাজিব (৩৭), মো. মোক্তার হোসেন ওরফে মোকতার, মারুফ হোসেন আকাশ (২২), আব্দুর রহমান মানিক ওরফে দীপ্ত পাথর (২১), রাকিব মোল্লা (২৬), মো. রায়হান (১৯),  মো. সজিব হোসেন (১৯),  মো. রমজান (২৬), মো. সিয়াম হোসেন ও ইউনুছ (৩৫)।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য নিশ্চিত করা হয়েছে।