শিরোনাম

ঢাকা, ৫ মার্চ, ২০২৬ (বাসস) : গত ফেব্রুয়ারি মাসে দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ১৩১ কোটি ১৯ লাখ ৭২ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ বৃহস্পতিবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে- ১ কেজি ১৬৯.৭২ গ্রাম স্বর্ণ, ১০ হাজার ৮৭৮টি শাড়ী, ৪ হাজার ৯২০টি থ্রিপিস, শার্টপিস, চাদর ও কম্বল, ১১ হাজার ৬৪২টি তৈরি পোশাক, ৮৮৭ মিটার থান কাপড়, ৪ লাখ ১৩ হাজার ৪৮৯টি কসমেটিক্স সামগ্রী, ২ হাজার ৪৬৪ পিস ইমিটেশন গহনা, ১৮ লাখ ৮৩ হাজার ৫৪৫টি আতশবাজি, ৩ হাজার ৬৪৬ ঘনফুট কাঠ, ১৩ হাজার ৮৫২ কেজি চা পাতা, ৮ হাজার ৪৭৪ কেজি সুপারি, ১৭ হাজার ৪৭২ কেজি কয়লা, ৫৫ হাজার ২৬০ ঘন ফুট বালু, ১৯৫টি মোবাইল, ৪ হাজার ৯২৮পিস মোবাইলের ডিসপ্লে, ৫ হাজার ৬৪৩টি চশমা, ২৯ হাজার ৪৭৭ কেজি জিরা, ১৬ হাজার ২৯২ কেজি চিনি, ৩৩ হাজার ৮৭০ কেজি পিয়াজ, ১ হাজার ২০৪ কেজি রসুন, ৩ হাজার ৫৫৬ প্যাকেট বিভিন্ন প্রকার বীজ, ৪ হাজার ৭০১ কেজি সার, ২ হাজার ৩৯২ প্যাকেট কীটনাশক, ৯৪ হাজার ২২৭ পিস চকোলেট, ৬৩৮টি গরু ও মহিষ, ৩টি কষ্টি পাথরের মূর্তি, ৮টি ট্রাক ও কাভার্ড ভ্যান, ৭টি ট্রাক্টর, ৭টি পিকআপ, ২টি প্রাইভেটকার ও মাইক্রোবাস, ২টি ট্রলি, ২৯টি সিএনজি ও ইজিবাইক, ৩৪টি মোটরসাইকেল এবং ২৬টি বাইসাইকেল ও ভ্যান।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে- ১৩টি বিদেশি/দেশীয় পিস্তল, ১টি রাইফেল, ১৬টি ম্যাগাজিন, ১৬০ রাউন্ড গোলাবারুদ, ১৬টি ককটেল, ৮২টি ইলেকট্রিক ডেটোনেটর, ৩ কেজি গান পাউডার, ২৪টি অন্যান্য অস্ত্র এবং ৫ কেজি ভারতীয় রাসায়নিক উপদান।
এ ছাড়াও গত মাসে বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে- ১৭ লাখ ৯ হাজার ৮০ পিস ইয়াবা ট্যাবলেট, ২ কেজি ২৬৮ গ্রাম হেরোইন, ২ হাজার ১৯৯ বোতল ফেনসিডিল, ১ কেজি ২৪৪ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ৬ হাজার ৪৫৮ বোতল বিদেশি মদ, ১০০ লিটার বাংলা মদ, ১ হাজার ৩৬৮ বোতল ক্যান বিয়ার, ৯৩৭ কেজি ৩৫০ গ্রাম গাঁজা, ১ লাখ ৬১ হাজার ৮৫৩ প্যাকেট বিড়িও সিগারেট, ২১২ কেজি বিড়ি তৈরির মসলা, ১ লাখ ৯৯ হাজার ৫৪টি নেশাজাতীয় ট্যাবলেট ও ইনজেকশন, ২ হাজার ৪৭৭ বোতল ইস্কাফ সিরাপ, ৯ হাজার ৩৬১টি এ্যানেগ্রা ও সেনেগ্রা ট্যাবলেট এবং ২৫০ গ্রাম কোকেন ও ৩ লাখ ১৯ হাজার ৮৬৩ পিস বিভিন্ন প্রকার ঔষধ।
সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৪১ জন চোরাচালানী এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৭৬ জন বাংলাদেশি নাগরিক, দুইজন ভারতীয় নাগরিক ও ১৩৫ জন মিয়ানমার নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।