বাসস
  ০৫ মার্চ ২০২৬, ১৫:৫১

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপি’র ১,৩৩৮টি মামলা

ঢাকা, ৫ মার্চ, ২০২৬ (বাসস) : রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১ হাজার ৩৩৮টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র ট্রাফিক বিভাগ। 

বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এ সব মামলা করা হয়।

ডিএমপি’র ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ২টি বাস, ১৫টি সিএনজি ও ৩৮টি মোটরসাইকেলসহ মোট ১০১টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৭টি বাস, ১০টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ৬টি সিএনজি ও ৪৫টি মোটরসাইকেলসহ মোট ৮৮টি মামলা হয়েছে।

ট্রাফিক-মতিঝিল বিভাগে ১০টি বাস, ৩টি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান,  ১৪ টি সিএনজি ও ৫৫টি মোটরসাইকেলসহ মোট ১০৬টি মামলা হয়েছে। 

ট্রাফিক-ওয়ারী বিভাগে ২০টি বাস, ৩২টি ট্রাক, ৮ টি কাভার্ডভ্যান, ৩০ টি সিএনজি ও ৬১টি মোটরসাইকেলসহ মোট ১৮৫টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৫টি বাস, ৭ টি ট্রাক,  ১০ টি কাভার্ডভ্যান, ২০টি সিএনজি ও ৮৩টি মোটরসাইকেলসহ মোট ১৫৫টি মামলা হয়েছে।

ট্রাফিক-মিরপুর বিভাগে ৬টি বাস, ৬ টি ট্রাক, ১৯ টি কাভার্ডভ্যান, ২৮ টি সিএনজি ও ৯৫টি মোটরসাইকেলসহ মোট ১৮২টি মামলা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৫টি বাস, ১৩টি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ৪৫ সিএনজি ও ৯৫টি মোটরসাইকেলসহ মোট ২৮৯টি মামলা হয়েছে।

ট্রাফিক-গুলশান বিভাগে ১৭টি বাস, ২টি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ২১টি সিএনজি ও ১০৯টি মোটরসাইকেলসহ মোট ২৩২টি মামলা হয়েছে।

এছাড়াও অভিযানকালে মোট ৪৩১টি গাড়ি ডাম্পিং ও ২৫৩টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপি’র ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।