বাসস
  ০৫ মার্চ ২০২৬, ১৫:২৮

সাংবাদিক দিদারুল আলমের মায়ের মৃত্যুতে জাতীয় প্রেস ক্লাবের শোক

ফাইল ছবি

ঢাকা, ৫ মার্চ, ২০২৬ (বাসস) : জাতীয় প্রেস ক্লাব সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া স্থায়ী সদস্য মো. দিদারুল আলমের মাতা আছিয়া বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। 

নেতৃবৃন্দ মরহুমার আত্মার শান্তি কামনা করেন ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর চীফ রিপোর্টার (বাংলা) মো. দিদারুল আলমের মাতা গত ৩ মার্চ মঙ্গলবার রাত ৯টায় কুমিল্লার ময়নামতি শাহদৌলতপুর মৈশান বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৯ বছর।

তিনি চার ছেলে, তিন মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।