বাসস
  ০৫ মার্চ ২০২৬, ১৫:১৮

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াতের বৈঠক

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের বৈঠক আজ ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত

ঢাকা, ৫ মার্চ, ২০২৬ (বাসস): বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল আজ বৃহস্পতিবার সকালে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে এক সৌজন্য বৈঠকে মিলিত হন।

ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে এ সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়।

সংগঠনের নায়েবে আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এমপি-এর নেতৃত্বে এ প্রতিনিধি দলে ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান এমপি, বাংলাদেশ জায়ামাতে ইসলামীর ফরেন অ্যাফেয়ার্স কনসালটেন্ট ইফতেখার আহমেদ চৌধুরী এবং জামায়াত আমীরের পররাষ্ট্র বিষয়ক বিশেষ উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম এমপি।