শিরোনাম

ঢাকা, ৪ মার্চ, ২০২৬ (বাসস) : রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১ হাজার ২২৮টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ট্রাফিক-রমনা বিভাগে সাতটি বাস, তিনটি ট্রাক, চারটি কাভার্ডভ্যান, চারটি সিএনজি ও ৩০টি মোটরসাইকেলসহ মোট ৮৫টি মামলা হয়েছে।
ট্রাফিক-লালবাগ বিভাগে সাতটি বাস, চারটি ট্রাক, দু’টি কাভার্ডভ্যান, ছয়টি সিএনজি ও ৪৬ টি মোটরসাইকেলসহ মোট ৮৭ টি মামলা হয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে আটটি বাস, পাঁচটি কাভার্ডভ্যান, ১৫ টি সিএনজি ও ৫১ টি মোটরসাইকেলসহ মোট ৯৪ টি মামলা হয়েছে।
ট্রাফিক-ওয়ারী বিভাগে ১২ টি বাস, ৪০ টি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ১১টি সিএনজি ও ৩২টি মোটরসাইকেলসহ মোট ১২৯টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে আটটি বাস, দু’টি ট্রাক, তিনটি কাভার্ডভ্যান, ১০টি সিএনজি ও ৫৪টি মোটরসাইকেলসহ মোট ১০২টি মামলা হয়েছে।
ট্রাফিক-মিরপুর বিভাগে পাঁচটি বাস, আটটি ট্রাক, আটটি কাভার্ডভ্যান, ২৫টি সিএনজি ও ৮০টি মোটরসাইকেলসহ মোট ১৬৫ টি মামলা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৭টি বাস, ১৫টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৪৬টি সিএনজি ও ১০৬টি মোটরসাইকেলসহ মোট ২৮৪টি মামলা হয়েছে।
ট্রাফিক-গুলশান বিভাগে নয়টি বাস, ১০টি ট্রাক, ২২টি কাভার্ডভ্যান, ২৯টি সিএনজি ও ১০৬টি মোটরসাইকেলসহ মোট ২৮২টি মামলা হয়েছে।
এছাড়াও অভিযানকালে মোট ৪৭৪টি গাড়ি ডাম্পিং ও ২৭১টি গাড়ি রেকার করা হয়েছে।