শিরোনাম

ঢাকা, ৪ মার্চ .২০২৬ (বাসস) : রাজধানীর খিলগাঁও থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজাসহ মো. কামাল প্রধান (৪৩) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে খিলগাঁও থানা পুলিশ।
গতকাল মঙ্গলবার রাতে খিলগাঁও থানার মেরাদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
খিলগাঁও থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে খিলগাঁও থানার মেরাদিয়া নয়াপাড়া এলাকায় কয়েকজন মাদক কারবারি গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে খিলগাঁও থানা পুলিশের একটি দল। অভিযানে ১০ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয় ।
খিলগাঁও থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত মো. কামাল প্রধান একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দেশের বিভিন্ন এলাকা হতে গাঁজা সংগ্রহ করে খিলগাঁও থানাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করতো।
পুলিশ জানিয়েছে, কামাল প্রধানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে।