শিরোনাম

ঢাকা, ৩ মার্চ, ২০২৬ (বাসস) : বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবীদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের ইফতার মাহফিল আজ অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর লেডিস ক্লাবে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা।
জামায়াতে ইসলামী মহিলা বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জামায়াতে ইসলামী মহিলা বিভাগের আইন ও মানবসম্পদ বিভাগীয় সেক্রেটারি অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নির সঞ্চালনায় ইফতার মাহফিলে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, বিএনপির সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিম আর্লি, ডাকসুর মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম জুমা, জামায়াতে ইসলামী মহিলা বিভাগের রাজনৈতিক বিভাগীয় সেক্রেটারি ডাক্তার হাবিবা চৌধুরী সুইট প্রমুখ।
ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন জামায়াতে ইসলামী মহিলা বিভাগের শ্রমিক কল্যাণ বিভাগীয় সেক্রেটারি রোজিনা আক্তার ।