শিরোনাম

ঢাকা, ৩ মার্চ, ২০২৬ (বাসস) : রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযানে ১,১৩৬ টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-র ট্রাফিক বিভাগ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ- কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয় ।
এতে বলা হয়, ট্রাফিক-রমনা বিভাগে ৯টি বাস, ৪ টি কাভার্ডভ্যান, ৮টি সিএনজি ও ১৫টি মোটরসাইকেলসহ মোট ৭০টি মামলা করা হয়েছে।
ট্রাফিক-লালবাগ বিভাগে ১৭টি বাস, ১৪টি ট্রাক, ৪ টি কাভার্ডভ্যান, ৬টি সিএনজি ও ৫ টি মোটরসাইকেলসহ মোট ১৭৮ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ৪ টি বাস, ১টি ট্রাক, ৮ টি ক্যাভার্ডভ্যান, ৯ টি সিএনজি ও ৪৪ টি মোটরসাইকেলসহ মোট ৭৮ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৮ টি বাস, ৩০ টি ট্রাক, ২৩ টি কাভার্ডভ্যান, ৯ টি সিএনজি ও ৪৯ টি মোটরসাইকেলসহ মোট ১৫৮ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৪ টি বাস, ৩ টি ট্রাক, ৭ টি কাভার্ডভ্যান, ১৫ টি সিএনজি ও ৪০ টি মোটরসাইকেলসহ মোট ১০৯ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৪ টি বাস, ৫ টি ট্রাক, ৯ টি কাভার্ডভ্যান, ১৯ টি সিএনজি ও ৬৬ টি মোটরসাইকেলসহ মোট ১৪৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৩১ টি বাস, ১৫ টি ট্রাক, ১৯ টি কাভার্ডভ্যান, ৪৫ সিএনজি ও ৯১ টি মোটরসাইকেলসহ মোট ২৭৭ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১৪ টি বাস, ৩ টি ট্রাক, ৬ টি কাভার্ডভ্যান, ৯ টি সিএনজি ও ৬৭ টি মোটরসাইকেলসহ মোট ১৯১ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৪২০ টি গাড়ি ডাম্পিং ও ২৭০ টি গাড়ি রেকার করা হয়েছে।
গতকাল সোমবার ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা দায়ের করে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।