শিরোনাম

শরীয়তপুর, ২ মার্চ, ২০২৬ (বাসস) : দীর্ঘ প্রতীক্ষার পর শরীয়তপুরে মৌসুমের প্রথম বৃষ্টি হয়ে গেল। আজ দুপুর ২টার পর হঠাৎ ঝুমঝুম বৃষ্টিতে স্নাত হলো : শরীয়তপুর শহরসহ স্থানীয় মাঠঘাট ও ফুল ফসলের প্রান্তর।
আধাঘণ্টার-এ বৃষ্টিতে জনজীবনে স্বস্তি নেমে এসেছে। এ বছর শীত ছিল বৃষ্টিবিহীন। যা দীর্ঘদিন দেখা যায়নি।
বৃষ্টি শূন্যতায় জেলার খাল, বিল, পুকুর ইতোমধ্যেই শুকিয়ে গিয়েছে। ফুল ও ফসলে পানি সেচ ব্যাহত হচ্ছে। এতে করে মৎস্য চাষসহ ইরি উৎপাদন বিঘ্নিত হবার সম্ভাবনা দেখা দিয়েছে।
হঠাৎ বৃষ্টি পেয়ে জনমনে স্বস্তি ফিরে এসেছে। ফাল্গুনের বৃষ্টিকে কৃষকের জন্য আশীর্বাদ হিসেবে মনে করা হয়। এ নিয়ে বহু প্রচলিত খনার বচন ‘যদি বর্ষে মাঘের শেষ, ধন্য রাজার পুণ্য দেশ'।
মাঘের শেষে ফাল্গুনের মাঝামাঝি অবস্থায় এ বৃষ্টিকে শরীয়তপুর সদর উপজেলার আটং গ্রামের কৃষক দেলোয়ার বাঘা আশীর্বাদ হিসেবে দেখছেন। তিনি মনে করেন, এরকম বৃষ্টি হলে ভালো ফসল উৎপাদন হবে।