বাসস
  ০২ মার্চ ২০২৬, ১৮:৫৫

পল্টন মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জন গ্রেফতার

ঢাকা, ২ মার্চ, ২০২৬ (বাসস) : রাজধানীর পল্টনে দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২১ জনকে গ্রেফতার করেছে পল্টন মডেল থানা পুলিশ।

আজ সোমবার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো, মো. শাহিন উদ্দিন (৩৮), মো. তামিম (১৮), আরিফুল ইসলাম মুসা (৪১), মো. লুৎফর রহমান ওরফে লাল মিয়া (৪৩), মো. সুমন মিয়া (৩৫), মো. সজীব (২৪), মো. সম্রাট আকবর (৩০), মো.  মাহফুজ হোসেন (২৫), মো. তামিম (১৮), মো. নাঈম খা (১৯), মো. রিদন (২৮), মো. রাজু (৩৫), মো. রাজু (৩০), মো. বাবু (১৯), মো. বিপ্লব (৫০), মো. মিলন (২২), মো. আরিফুল ইসলাম (৩০), মো. নাসিরুল ইসলাম (২৯), মো. জয়নুল আবেদীন (২১), মো. ফজলু ভূইয়া (২২) ও মো. আল আমিন (২৪)।