শিরোনাম

ঢাকা, ২ মার্চ, ২০২৬ (বাসস): একাদশ বিসিএস ফোরামের একটি নতুন কমিটি গঠন করা হয়েছে।
রোববার রাজধানীর বিয়াম মিলনায়তনে ফোরামের সভায় অবসরপ্রাপ্ত সচিব ড. মো. ফরিদুল ইসলাম সভাপতি ও অবসরপ্রাপ্ত সচিব মো. ইহসানুল হক সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়া ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন ভাইস-প্রিন্সিপাল ডা. আবদুল হানিফ টাবলু প্রথম সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।
সভায় উপস্থিত সদস্যবৃন্দ নব-নির্বাচিত এই কমিটিকে আন্তরিক অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন যে, নতুন নেতৃত্বের অধীনে ফোরামের কার্যক্রম আরও গতিশীল হবে।