বাসস
  ০২ মার্চ ২০২৬, ১৬:১৭

অমর একুশে বইমেলায় শিল্পকলা একাডেমির বই প্রদর্শিত

ছবি : ফেসবুক

ঢাকা, ২ মার্চ ২০২৬ (বাসস) : অমর একুশে বইমেলায় পাঠকদের জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগের ব্যবস্থাপনায় ৫৩৩-৫৩৪ নং স্টলে শিল্প সংস্কৃতির নানান বই প্রদর্শিত হচ্ছে।

আজ একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এবারের অমর একুশে বইমেলায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগের উদ্যোগে লেখক মতিন বৈরাগীর ‘শিল্প : সত্তা ও অস্তিত্ব সংগ্রাম’ এবং লেখক এ এফ এম হায়াতুল্লাহ ও শাহীনুর রেজা’র যৌথ কাজ ‘নজরুল সঙ্গীতের বাণীসম্পদ’-এ দু’টি নতুন বই প্রকাশিত এবং  নতুন করে পুনর্মুদ্রণ করা হয়েছে ‘এস এম সুলতান স্মারক গ্রন্থ’ ও লেখক অনুপম বিশ্বাস এর ‘দোতারা সাধন দোতারা শেখার সহজ পদ্ধতি’ বই দু’টি।

এতে বলা হয়, অমর একুশে বইমেলায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্প-সাহিত্য-সংস্কৃতি বিষয়ক বিভিন্ন সময় প্রকাশিত বইগুলোও একাডেমির প্যাভিলিয়নে পাওয়া যাচ্ছে।
সবাইকে অমর একুশে বইমেলায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টল পরিদর্শন এবং বই সংগ্রহ করার আহ্বান জানানো হয়েছে।