শিরোনাম

ঢাকা, ২ মার্চ, ২০২৬ (বাসস) : রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১ হাজার ৬১ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
গতকাল (রোববার) ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১০টি বাস, ১টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ১৬টি সিএনজি ও ২৬টি মোটরসাইকেলসহ মোট ১০৯টি মামলা হয়েছে।
ট্রাফিক-লালবাগ বিভাগে ৩টি বাস, ৫টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ৭টি সিএনজি ও ৩৪টি মোটরসাইকেলসহ মোট ৬৮ টি মামলা হয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ১০টি বাস, ৫টি ক্যাভার্ডভ্যান, ৭টি সিএনজি ও ৪৫টি মোটরসাইকেলসহ মোট ৮৫টি মামলা হয়েছে।
ট্রাফিক-ওয়ারী বিভাগে ১২টি বাস, ২৩টি ট্রাক, ২১টি কাভার্ডভ্যান, ১৭টি সিএনজি ও ৩৫ ট মোটরসাইকেলসহ মোট ১৪৫টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৫টি বাস, ৪টি কাভার্ডভ্যান, ৪টি সিএনজি ও ৩৪টি মোটরসাইকেলসহ মোট ৮৩ টি মামলা হয়েছে।
ট্রাফিক-মিরপুর বিভাগে ১২টি বাস, ১০টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ১১টি সিএনজি ও ৫৫টি মোটরসাইকেলসহ মোট ১১২টি মামলা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৬টি বাস, ১৫টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৪৪টি সিএনজি ও ৯৫টি মোটরসাইকেলসহ মোট ২৮৪টি মামলা হয়েছে।
ট্রাফিক-গুলশান বিভাগে ১০টি বাস, ২টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ১৭টি সিএনজি ও ৫৩টি মোটরসাইকেলসহ মোট ১৭৫টি মামলা হয়েছে।
এছাড়াও অভিযানকালে মোট ৪৯৭টি গাড়ি ডাম্পিং ও ২৩৪টি গাড়ি রেকার করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।