শিরোনাম

ঢাকা, ২ মার্চ, ২০২৬ (বাসস) : কৃষি মন্ত্রণালয়ের সচিব এমদাদ উল্লাহ মিয়ানকে অবসরে পাঠানো হয়েছে।
গতকাল (রোববার) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার উপসচিব মোহাম্মদ রফিকুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে আরও বলা হয়েছে, যেহেতু কৃষি মন্ত্রণালয়ের সচিব, ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান (৫৭০৪)-এর চাকরিকাল ২৫ (পঁচিশ) বছর পূর্ণ হয়েছে এবং সরকার জনস্বার্থে তাকে চাকরি হতে অবসর দেওয়া প্রয়োজন বলে বিবেচনা করে; সেহেতু সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারার প্রদত্ত ক্ষমতাবলে তাকে অবসর প্রদান করা হল।
তিনি বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি পাবেন। জনস্বার্থে জারী করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।