শিরোনাম

ঢাকা, ১ মার্চ, ২০২৬ (বাসস) : মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে ২৮ ফেব্রুয়ারি বাতিল হওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৌদি আরবগামী দু’টি ফ্লাইটের সময়সূচি পুনঃনির্ধারণ করা হয়েছে।
যাত্রীদের আজ সংশোধিত সময় অনুযায়ী ফ্লাইট ধরতে যথাসময়ে বিমানবন্দরে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) সাক্ষরিত এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়।
জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্স জানিয়েছে, গতকাল বাতিল হওয়া ঢাকা থেকে মদিনাগামী ফ্লাইট বিজি ৩৩৭ আজ স্থানীয় সময় বিকেল ৪টায় ছেড়ে যাবে। এছাড়া, ২৮ ফেব্রুয়ারি বাতিল হওয়া ঢাকা থেকে জেদ্দাগামী ফ্লাইট বিজি ৩৩৫ আজ সন্ধ্যা ৭টায় ঢাকা থেকে ছেড়ে যাওয়ার কথা রয়েছে।
বিমান কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকল যাত্রীকে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য যথাসময়ে বিমানবন্দরে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে।