বাসস
  ০১ মার্চ ২০২৬, ১৬:৩৫

বিমান মন্ত্রীর মায়ের মৃত্যুতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর শোক

ঢাকা, ০১ মার্চ, ২০২৬ (বাসস) : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা এমপি’র মা হুরন নাহার রশিদের মৃত্যুতে গভীর শোক ও আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি।

আজ রোববার এক শোক বার্তায় মন্ত্রী বলেন, ‘মরহুমা হুরন নাহার রশিদ একজন আদর্শ নারী হিসেবে রাজনীতিবিদ স্বামী ও সন্তানদের সব সময় ভাল কাজে এবং রাজনৈতিক কর্মকান্ডে উৎসাহ ও অনুপ্রেরণা দিতেন।’

শোক বার্তায় মন্ত্রী আরও বলেন, তিনি ছিলেন একজন ধর্মপ্রাণ নারী। মহান রাব্বুল আলামীন যেন এই গভীর শোকে পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন কায়মনোবাক্যে সেটিই কামনা করি।

তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকার্ত পরিবারবর্গ ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান।