শিরোনাম

ঢাকা, ০১ মাচর্, ২০২৬ (বাসস) : যাত্রাবাড়ী, শ্যামপুর ও কদমতলী থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৭৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আজ রোববার ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যাত্রাবাড়ী থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার যাত্রাবাড়ী থানা পুলিশ সিটি পল্লী, ওয়াসা কলোনি ও কুতুবখালি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক, ওয়ারেন্টভুক্ত আসামী, ছিনতাইকারী ও মাদক সেবন অপরাধে জড়িত মোট ৪৭ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো—মো. রাসেল (২৫), শাহ পরান হোসেন (২৮), রুপালী সরকার (৩৩), মো. খোকন (৩৭), মো. ইলিয়াস হোসেন (৩০), মো. জাহিদ ইসলাম (২৮), মো. রাতুল (২০), শান্তা (১৯), রাকিবুল হাসান শান্ত (১৯), রানা (২০), মো. রিপন (৪২), মো. ইব্রাহিম (২৮), রাসেল (২৫), আনোয়ার (৩০), আনোয়ার হোসেন (২৪), সোহরাব হোসেন শুভ (২৮), আল রাজিব (১৮), মো. জাহিদ হাসান (১৮), মো. সাগর (২৫), মো. ইমন (২০), মো. মকবুল সরদার (৩২), রুহুল আমিন (৪০), আলমগীর হোসেন (২৮), মোঃ জাহিদ (৩২), নাঈম হোসেন (২২), ইমন হোসেন (২২), মো. শান্ত (২২), আসাদুল (২৪), শফিকুল ইসলাম (২৭), আরিফুল রহমান সুজন (২৪), মো. সাইকা (৪০), শাহ ইমাম ইমন (২৫), মো. সুজন (২৪), মো. মনির হোসেন (৩২), মো. আলী হোসেন (৩৮), মো. হোসেন খন্দকার (৩৯), মো. অমিত হাসান (২৬), জাহিদ ইসলাম (৩৫), ইমরান (৩২), জুয়েল (২৮), আমির হোসেন (৩৯), মো. আরিফুল ইসলাম রনি (৩২), মোহাম্মদ উল্লাহ (১৮), হাবিবুর রহমান (৩২), সাগর (২২), মো. সামী জোনায়েদ (২২) ও মো. সাজ্জাদ (২৩) ।
শ্যামপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার শ্যামপুর থানা পুলিশ আইজি গেইট, জুরাইন কবরস্থান ও রেলগেইট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক, ওয়ারেন্টভুক্ত আসামী, ছিনতাইকারী ও মাদকসেবন অপরাধে জড়িত মোট ১৪ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো—মো. আরিফুল ইসলাম আরিফ (২০), মাইন উদ্দিন মিঠু (২৮), মো. আরিফ (২০), মো. সোহাগ (৪৩), মো. আকাশ (৩২) , মো. দীপু (২২), মো. রফিকুল ইসলাম (৪৭), মো. রুবেল হোসেন (৩২), মো. কামাল (৩৩), মো. মনির বাবুর্চি (৩০), মো. সজিব (৪০), মো. হাসান (২৮), মো. সবুজ (২৬) ও মো. সুজন (৩৬) ।
কদমতলী থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার কদমতলী থানা পুলিশ ডিপটি গলি, পাটের বাগ, জুরাইন বউ বাজার, নামা শ্যামপুর ও মুরাদপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক, ওয়ারেন্টভুক্ত আসামী, ছিনতাইকারী, মাদকসেবন অপরাধে জড়িত মোট ১৬ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো হৃদয় (২৬), মো. মামুন (৪০), মেহেদী হাসান রিফাত (২৫), শুভ সিকদার (১৯), শিভলু হোসেন (২২), রাব্বি (২৫), রাব্বি (২০), রুহুল আমিন (২৫), রহিত (২১), ফারুক হোসেন (২৫), রাসেল (৩৫), বিপ্লব (৩২), প্রান্ত (২৫), ইসমাইল হোসেন (২৬), মো. মানিক (৪০) ও রাব্বি (২৫)।
গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।