বাসস
  ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:২৩

হাজারীবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৯

ঢাকা, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট নয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- মো. বিল্লাল হোসেন (৪২), সজীব সরদার (২১), শাহেলা পারভীন (৪০), মো. নজরুল ইসলাম (২৬), সোহরাব হোসেন (৩২), নাজমুল হোসেন দিপু (২৮) ও তিনজন কিশোর অপরাধী।

হাজারীবাগ থানা পুলিশ সূত্রে জানা যায়, আজ শনিবার হাজারীবাগ থানা পুলিশ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে চাঁদাবাজি, হানিট্র্যাপ ও মাদক সেবন অপরাধে জড়িত মোট নয়জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।