শিরোনাম

ঢাকা, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২ হাজার ৯২ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
গত বৃহস্পতিবার ও শুক্রবার ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করে।
আজ শনিবার রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৬টি বাস, ৯টি কাভার্ডভ্যান, ৩টি সিএনজি ও ২৫টি মোটরসাইকেলসহ সহ মোট ৮৪টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১১টি বাস, ১০টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ৯টি সিএনজি ও ৬২টি মোটরসাইকেলসহ মোট ১৩৫ টি মামলা হয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ৪টি বাস, ৩টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৮টি সিএনজি ও ৫৮টি মোটরসাইকেলসহ মোট ১১৫টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৪টি বাস, ১১টি ট্রাক, ৩০টি কাভার্ডভ্যান, ২৪টি সিএনজি ও ৮৪টি মোটরসাইকেলসহ মোট ২৭২টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৩টি বাস, ৪টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ৪টি সিএনজি ও ৭১টি মোটরসাইকেলসহ মোট ১৫৬টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৩০টি বাস, ১৬টি ট্রাক, ৫৩টি কাভার্ডভ্যান, ৯৩টি সিএনজি ও ৩৩৪টি মোটরসাইকেলসহ মোট ৩৮৫টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৪২টি বাস, ১৬টি ট্রাক, ২২টি কাভার্ডভ্যান, ৭৩টি সিএনজি ও ১৬৩টি মোটরসাইকেলসহ মোট ৪৪২ টি মামলা হয়েছে।
ট্রাফিক-গুলশান বিভাগে ৮৫টি বাস, ৩টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ১০টি সিএনজি ও ৩৫টি মোটরসাইকেলসহ মোট ২৩৩ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৫০৩ টি গাড়ি ডাম্পিং ও ৩৯১টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।