বাসস
  ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০১

উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৮ 

ঢাকা, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট আটজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- মো. সাইদুর ইসলাম (৪০), মো. সোবহান (৩৫), মো. মানিক মিয়া (২৬), মো. রিফাত (২০), মো. রিয়াজুল ইসলাম রিয়াদ (১৮), মো. আলআমীন (১৮), সাদনিক আহসান সাফোয়ান (১৮) ও শফিকুল ইসলাম হৃদয় (১৮) ।

উত্তরা পূর্ব থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার উত্তরা পূর্ব থানা পুলিশ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট আটজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।