বাসস
  ০৪ জানুয়ারি ২০২৬, ১৯:২৭

সাংবাদিক শহীদুল ইসলাম রানার পিতার ইন্তেকাল

ঢাকা, ৪ জানুয়ারি. ২০২৬ (বাসস) : বালাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর বিশেষ সংবাদদাতা মুনসি শাহীদুল ইসলাম রানার পিতা মো. শাহদাত মুনসি আজ সকালে বার্ধক্যজনিত জটিলতায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি.... রাজিউন। 

তার বয়স হয়েছিল ৮৫ বছর।

রানা জানান, পটুয়াখালী সদর উপজেলার মৌকরন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শাহদাত মুনসি আজ সকাল প্রায় সাড়ে ৬টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি গত ১৯ ডিসেম্বর থেকে বার্ধক্যজনিত নানা জটিলতা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। তিনি স্ত্রী, তিন পুত্র, তিন কন্যা এবং অসংখ্য আত্মীয়স্বজন, ছাত্র-ছাত্রী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

আসর নামাজের পর পটুয়াখালীর মৌকরন গ্রামের মৌকরন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে মুনসিবাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

শোকবার্তায় বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ শাহদাত মুনসির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।