বাসস
  ০৪ জানুয়ারি ২০২৬, ১৪:৫১

রুপনগর থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত গ্রেফতার ৭

ঢাকা, ৪ জানুয়ারি, ২০২৬ (বাসস) : রাজধানীর রুপনগর থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত সাত জনকে গ্রেফতার করেছে রুপনগর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো— মো. অনিক (২৭), মো. বাপ্পি (২৮), মো. সাদ্দাম হোসেন (৩৫), মো. নয়ন (২৮), মো. সাইদুর রহমান (৩২), মো. সোহাগ হোসেন (২৫) ও অন্তর (২৭)। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। 

রুপনগর থানা পুলিশ সূত্রে জানা যায়, রোববার রুপনগর থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত সাত জনকে গ্রেফতার করে।

পরে স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালত ঢাকা মহানগরী পুলিশ অধ্যাদেশ আইনে শাস্তি প্রদান করা হয়।

রুপনগর থানা পুলিশ সূত্রে আরও জানা যায়, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।