বাসস
  ০৪ জানুয়ারি ২০২৬, ১৪:২৫

দিনাজপুর সরকারি কলেজ মোড়ে লিচু চত্বর এর উদ্বোধন

ছবি: বাসস

দিনাজপুর, ৪ জানুয়ারি, ২০২৬ (বাসস) : দিনাজপুর সরকারি কলেজ মোড়ে নির্মিত লিচু চত্বর এর উদ্বোধন করেছেন রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম।

ঐতিহ্যবাহী দিনাজপুর শহরের সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে গতকাল শনিবার রাত সাড়ে ১০ টার দিকে জেলার সরকারি কলেজ মোড়ে ‘লিচু চত্বর’ এর উদ্বোধন করা হয়। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এবং  দিনাজপুর পৌরসভার প্রশাসক উপ-সচিব মো. রিয়াজ উদ্দিন।

পৌরসভার নির্বাহী প্রকৌশলী মিনারুল ইসলাম খান জানান, দিনাজপুরে পরিচিতি দেশব্যাপী আরো একধাপ এগিয়ে নিতে লিচু চত্বর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। যেহেতু এই জেলার ঐতিহ্যবাহী বেদানা লিচু সরকারের জিআই পণ্য হিসেবে স্বীকৃত পেয়েছে। প্রতিবছর এখানকার সুস্বাদু লিচু দেশের বাইরে বিভিন্ন দেশে রপ্তানি হয়ে আসছে। জেলার লিচু বাগানের মালিকেরা এখন দেশের বাইরে বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে সুস্বাদু লিচু প্রেরণে দেশের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছেন। এ জন্য এই জেলার ঐতিহ্যবাহী লিচুর সুখ্যাতির বিস্তার করতে শহরের জন বহুল এলাকা সরকারি কলেজ মোড়ে লিচুর চত্বর স্থাপন করা হলো।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।