বাসস
  ০৯ ডিসেম্বর ২০২৫, ১৯:১৭

ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ১৯৩২ মামলা

ঢাকা, ৯ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৯৩২টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ- কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ট্রাফিক-মতিঝিল বিভাগে ১২টি বাস, ৩টি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ৬২টি সিএনজি ও ১৬২টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলাসহ মোট ৩০৯টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৭টি বাস, ২২টি ট্রাক, ৩২টি কাভার্ডভ্যান, ৩৮টি সিএনজি ও ১০৫টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলাসহ সহ মোট ২৯৩টি মামলা হয়েছে।

ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১০টি বাস, ৪টি ট্রাক, ২৬টি কাভার্ডভ্যান, ২৪টি সিএনজি ও ১৩৫টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলাসহ সহ মোট ২৪২টি মামলা হয়েছে।

ট্রাফিক-মিরপুর বিভাগে ১৪টি বাস, ৬টি ট্রাক, ২০টি কাভার্ডভ্যান, ৪০টি সিএনজি ও ১২১টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলাসহ সহ মোট ২৪৬টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-গুলশান বিভাগে ১৭টি বাস, ২টি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ২২টি সিএনজি ও ১৩৬টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলাসহ সহ মোট ৩২৩টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ২৩টি বাস, ১৯টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ৪২টি সিএনজি ও ৯৬টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলাসহ সহ মোট ২৭৫টি মামলা হয়েছে। 

ট্রাফিক-রমনা বিভাগে ৬টি বাস, ৪টি কাভার্ডভ্যান, ১২টি সিএনজি ও ৩৪টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলাসহ সহ মোট ১০৫টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৯টি বাস, ৫টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ১৮টি সিএনজি ও ৮০টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলাসহ সহ মোট ১৩৯টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৩৮১টি গাড়ি ডাম্পিং ও ২০৫টি গাড়ি রেকার করা হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।