শিরোনাম

বরিশাল, ১ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব মুহাম্মদ কাদের গনি চৌধুরী বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হিসেবে দ্বায়িত্ব গ্রহণ করায় বরিশাল সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
আজ এক অভিনন্দন বার্তায় বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন, সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান হীরা ও সহ-সভাপতি মোফাজ্জেল হোসাইন বলেন, আমরা আশা করি, ডায়নামিক সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরীর সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস দেশ ও জাতির কল্যাণে আরো এগিয়ে যাবে। একই সাথে বিকশিত হবে বাংলাদেশের সকল গণমাধ্যম।