শিরোনাম

ঢাকা, ২৭ জুলাই, ২০২৬ (বাসস): নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার সুইডেনে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে সুইডেন সফরে যাচ্ছেন।
তিনি আগামী ৩০ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত সুইডেন সফর করবেন। এসময় তিনি সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রবাসে ভোটাধিকার প্রয়োগ, ভোটার নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সেবা বিষয়ক একটি সভায় অংশ নেবেন।
সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মুরাদ উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত এক সরকারি আদেশ থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়েছে, ২৮ জুলাইয়ের কাছাকাছি সুবিধাজনক কোনো তারিখে তিনি সুইডেনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন এবং ৭ আগস্ট বা উপযুক্ত অন্য কোনো তারিখে সুইডেন ত্যাগ করবেন।