বাসস
  ১৩ জুলাই ২০২৬, ১৬:০৯

ঢাকাসহ ৬ বিভাগে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা

ছবি: সংগৃহীত

ঢাকা, ১৩ জুলাই, ২০২৬ (বাসস) : রাজধানী ঢাকাসহ দেশের ৬টি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সোমবার আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ বুলেটিনে বলা হয়েছে, ‘সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ বেলা ১১ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মি.মি.) থেকে অতি ভারী (১৮৮ মি.মি.) বর্ষণ হতে পারে।’

এতে আরও বলা হয়, ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে ঢাকা মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।