বাসস
  ২৬ মার্চ ২০২৬, ১১:৪৬
আপডেট : ২৬ মার্চ ২০২৬, ১২:১০

শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে ডেপুটি স্পিকার ও চিফ হুইপের শ্রদ্ধা

বৃহস্পতিবার সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ও চিফ হুইপ নূরুল ইসলাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। ছবি: বাসস

ঢাকা, ২৬ মার্চ, ২০২৬ (বাসস): শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি ও চিফ হুইপ মো. নূরুল ইসলাম, এমপি শ্রদ্ধা নিবেদন করেছেন।

আজ বৃহস্পতিবার সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি ও চিফ হুইপ মো. নূরুল ইসলাম, এমপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় তাঁরা কিছুক্ষণ নীরবতা পালন করেন এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

এ সময়ে জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব, সার্জেন্ট এ্যাট আর্মসসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা ও বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।