শিরোনাম

ঢাকা, ২৬ মার্চ, ২০২৬ (বাসস): ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি সাভার জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ, দেশমাতৃকার শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
আজ বৃহস্পতিবার তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন।
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দীর্ঘ রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে পরাধীনতার শৃঙ্খল ভেঙে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্মলগ্নকে স্মরণীয় করে রাখতে এই দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ।
এসময় জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা এবং ঊর্ধ্বতন সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।