বাসস
  ০৩ মার্চ ২০২৬, ১২:১০
আপডেট : ০৩ মার্চ ২০২৬, ১২:৪৯

ইসরাইলি হামলায় বৈরুতের আল-মানার টিভি কার্যালয় ক্ষতিগ্রস্ত

ঢাকা, ৩ মার্চ, ২০২৬ (বাসস): ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর সাথে সম্পর্কিত আল-মানার টেলিভিশনের দক্ষিণ বৈরুতের কার্যালয়ে ইসরাইলি বাহিনী হামলা চালিয়েছে। ওই হামলায় কার্যালয়টি ক্ষতিগ্রস্ত হয়েছে।  

আজ মঙ্গলবার সম্প্রচারক সংস্থাটি এ তথ্য জানিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

দক্ষিণ বৈরুতের একটি এলাকার কথা উল্লেখ করে টেলিগ্রামে আল-মানার লিখেছে, ‘হারেত হরিক এলাকায় আল-মানার চ্যানেল ভবনকে লক্ষ্য করে ইসরাইল বিমান হামলা চালিয়েছে। ওই হামলায় টিভি কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়।’