শিরোনাম

ঢাকা, ১ মার্চ, ২০২৬ (বাসস) : ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আজ রোববার সকালে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তবে তার বাসভবনে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বড় ধরনের হামলার কথা উল্লেখ করা হয়নি।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের এক উপস্থাপক আজ স্থানীয় সময় ভোর ৫ টার সময় খামেনির মৃত্যুর ঘোষণা দেন। এ সময় চ্যানেলটিতে শোকের প্রতীক হিসেবে কালো পতাকা প্রদর্শন করা হয় এবং আর্কাইভের পুরোনো ছবি প্রচার করা হচ্ছিল।
৮৬ বছর বয়সী খামেনি ১৯৮৯ সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতা ছিলেন।