বাসস
  ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৪৪

নবনিযুক্ত শিক্ষামন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

কোলাজ। বাসস

নোয়াখালী, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন এবং শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। 

বুধবার বাংলাদেশ সচিবালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য  অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ।

উাপাচার্য এ সময় শিক্ষামন্ত্রীকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে অবহিত করেন এবং বিশ্ববিদ্যালয় পরিদর্শনের আমন্ত্রণ জানান।

সাক্ষাতকালে নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন যে দায়িত্ব অর্পণ করেছেন, পূর্বের অভিজ্ঞতার আলোকে সকল অংশীজনের সহযোগিতায় সে দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করাই হবে তার প্রধান লক্ষ্য।