বাসস
  ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:০৩
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন

প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সন্ধ্যা সাড়ে ৬টায়  জাতির উদ্দেশে ভাষণ দেবেন। 

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তাঁর প্রথম জাতীয় ভাষণ।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সরাসরি সম্প্রচার করবে। পাশাপাশি, দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেলকে বিটিভি থেকে ভাষণটি একযোগে সম্প্রচারের জন্য অনুরোধ জানানো হয়েছে।