বাসস
  ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৩৩

তারেক রহমানকে ‘প্রধানমন্ত্রী’ পদে নিয়োগ করে প্রজ্ঞাপন জারি

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর শপথ বইয়ে স্বাক্ষর করেন তারেক রহমান। ছবি : পিআইডি

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): তারেক রহমান’কে বাংলাদেশ সরকারের ‘প্রধানমন্ত্রী’ পদে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।

আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশের সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুযায়ী, রাষ্ট্রপতি আজ তারেক রহমানকে সরকারের ‘প্রধানমন্ত্রী’ পদে নিয়োগদান করেছেন।

প্রজ্ঞাপনটি আজ বাংলাদেশ গেজেটে প্রকাশিত হয়েছে।